এবার বিএনপি পল্লি

প্রথম আলো ২৫ বছর ধরে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে। পেয়েছে অগণিত পাঠকের অকুণ্ঠ প্রশংসা। এর অনেক প্রতিবেদন দুর্নীতির স্বরূপ উন্মোচন করেছে। আবার মানুষের জীবন বদলে দিয়েছে কোনো কোনোটি। এমন একটি প্রতিবেদনের চুম্বক অংশ তুলে আনা হলো এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও উত্তরায় ১৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সরকারদলীয় ৩৪ সংসদ সদস্যকে প্লট দেওয়া হচ্ছে। এ ছাড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, ডেপুটি স্পিকার, হুইপ, রাজশাহী ও খুলনার মেয়র, চার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টার ছেলে, সরকারের শীর্ষ মহলের নিকটাত্মীয় এবং বিএনপির প্রভাবশালী নেতা ও সমর্থকেরা এসব প্লট পেতে যাচ্ছেন। এ জন্য সেক্টর, সড়কসহ বিভিন্ন প্লটের বাড়ির নম্বর নির্দিষ্ট করা হয়েছে। 

২০০৫ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, প্লট বরাদ্দের জন্য ৮৩ জনের নামের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের মতো এবার বিএনপি সরকারও ‘রাজনৈতিক তালিকা’র মাধ্যমে সৃষ্টি করছে ‘বিএনপিপল্লি’।

২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, রাজউকের অধীন পাঁচটি এলাকায় বরাদ্দ করা ৬৮৬টি প্লটের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এসব প্লটের মধ্যে উত্তরা ও বনানীতে জোট সরকারের ‘বিএনপিপল্লি’ও রয়েছে।