প্রথম আলোর সেরা কর্মী হলেন যাঁরা
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী উৎসবে বছরের সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়েছে। আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত উৎসবে সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সাংবাদিকেরা।
নতুনে সেরা হয়েছেন বার্তা বিভাগের সহসম্পাদক অনিন্দ্য সাইমুম (ইমন) এবং আইটি বিভাগের ওয়েব ডেভেলপার নুরুল ইসলাম। সেরা রিপোর্টার হয়েছেন বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ, সেরা আলোচিত রিপোর্টের জন্য পুরস্কার পেয়েছেন নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মোস্তফা। সেরা বৈচিত্র্যময় রিপোর্টের জন্য পুরস্কার পেয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার।
সেরা সহসম্পাদক হয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক (ডেপুটি শিফট ইনচার্জ) শুভা জিনিয়া চৌধুরী, ক্রীড়া বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক মো. মেহেদি হাসান ও ফিচার বিভাগের সহসম্পাদক হাসান ইমাম। সেরা আলোচিত ছবির জন্য পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম অফিসের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক সৌরভ দাশ।
ব্যবসায় সেরা কর্মী হয়েছেন অ্যাড সেলস, ডিজিটাল বিজনেসের সহকারী ব্যবস্থাপক ভক্ত সাগর ঊর্মি (নিতু) ও বিজ্ঞাপন সেলসের সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুজ্জামান শুভ্র। সহযোগিতায় অনন্য ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রশাসন বিভাগের অফিস সহকারী জনি বড়ুয়া, হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক (ইআরপি) মো. আবদুল হক, মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক সঞ্চিতা সাহা, উপসম্পাদনা সহকারী ইনচার্জ এইচ এম জাকারিয়া (সুমন), নিউজ গ্রাফিকসের ডেপুটি ইনচার্জ মো. জহির উদ্দিন।
সেরা কর্মী (চট্টগ্রাম অফিস) হয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক সুজন ঘোষ। সেরা প্রতিনিধি হয়েছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ এবং ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান। বিশেষ স্বীকৃতি দেওয়া হয় কুড়িগ্রাম প্রতিনিধি সফি খানকে। সেরা বিভাগ হয়েছে বিশাল বাংলা।
তিনটি বন্ধুসভাকে পুরস্কার দেওয়া হয়। মানুষের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়ে পুরস্কার পেয়েছে কুড়িগ্রাম, একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে মালামালসহ ‘বন্ধুদের উপহার বন্ধু স্টোর’ করে দিয়ে ঝিনাইদহ এবং হরিজন সম্প্রদায়ের ব্যক্তিদের নিয়ে ‘নায়কদের সঙ্গে একদিন’ শিরোনামে আনন্দমুখর দিন উদ্যাপন করে চট্টগ্রাম বন্ধুসভা পুরস্কার পায়।
সহকর্মীদের লেখা প্রতিযোগিতায় সম্মিলিত সেরা লেখার পুরস্কার পান ভিডিও বিভাগের অ্যাসিস্ট্যান্ট কনটেন্ট ক্রিয়েটর মো. ইয়ানুর হোসেন। সাংবাদিক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন রিপোর্টিং বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক সাদিয়া মাহ্জাবীন ইমাম। দ্বিতীয় শ্রীপুর-গাজীপুর প্রতিনিধি সাদিক মৃধা, তৃতীয় বার্তা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক সাইফুল ইসলাম। ব্যবসা ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রথম মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব কায়সার, দ্বিতীয় প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবীর এবং তৃতীয় প্রশাসন বিভাগের টেলিফোন অপারেটর শিমুল আক্তার।
‘প্রথম আলোকে কতটা জানি’ শিরোনামে বিশেষ কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান, দ্বিতীয় সোশ্যাল মিডিয়ার জুনিয়র মডারেটর মো. আমিনুর রহমান এবং তৃতীয় ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট জ্যেষ্ঠ নির্বাহী মো. আবু সাঈদ।