ঐতিহ্যবাহী নৌকা বাইচ

>সিলেট সদরের মোগলগাঁও এলাকার চেঙ্গেরখাল নদে গতকাল বুধবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ’ প্রতিযোগিতা। এলাকাবাসী এর আয়োজন করে। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের বিখ্যাত গান ‘কোন মিস্তরী নাও বানাইলো’, ‘কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পংখী নায়’—এর সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন সিলেটের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ। নৌকাবাইচ প্রতিযোগিতায় চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় এক কিলোমিটার দূরত্ব থেকে নৌকাবাইচ শুরু হয়।
স্বজনের সঙ্গে নৌকাবাইচ দেখতে এসেছে ছোট্ট শিশুও
স্বজনের সঙ্গে নৌকাবাইচ দেখতে এসেছে ছোট্ট শিশুও
নদীর দুই ধারে দর্শনার্থীদের ভিড়
নদীর দুই ধারে দর্শনার্থীদের ভিড়
শুরু হলো বাইচ
শুরু হলো বাইচ
কে আগে যেতে পারে, চলছে সেই প্রতিযোগিতা
কে আগে যেতে পারে, চলছে সেই প্রতিযোগিতা
একজন নৌকার মাঝে দাঁড়িয়ে বাদ্য বাজিয়ে সবাইকে উৎসাহ দেন
একজন নৌকার মাঝে দাঁড়িয়ে বাদ্য বাজিয়ে সবাইকে উৎসাহ দেন
চলে হাড্ডাহাড্ডি লড়াই
চলে হাড্ডাহাড্ডি লড়াই
একটি দল সামনে এগিয়ে যাচ্ছে
একটি দল সামনে এগিয়ে যাচ্ছে
নৌকা বাইচ প্রতিযোগিতার টান টান উত্তেজনার একটি মুহূর্ত
নৌকা বাইচ প্রতিযোগিতার টান টান উত্তেজনার একটি মুহূর্ত