কুড়িগ্রামে দ্বিতীয় ম্যাচের খেলাও ড্র
কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘প্রাইম ব্যাংক লিমিটেড ফুটবল লিগ ২০১৩’-এর গতকাল শনিবারের খেলায় ফ্লেমিংগো ক্লাব ও এসএমজি ক্লাবের খেলা গোলশূন্য ড্র হয়েছে। ফ্লেমিংগো ক্লাব বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করায় খেলা অমীমাংসিতভাবে শেষ হয়।
আজ রোববারের খেলায় অংশ নেবে এ-স্পোর্টস ক্লাব ও নাইন স্টার ক্লাব। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন (বিএফএ), কুড়িগ্রাম জেলার উদ্যোগে এই লিগে ১২টি ক্লাব অংশ নিচ্ছে।