গদখালীর ফুলের রাজ্যে

>

সামনেই পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসগুলোকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীর চাষিরা। ফুলের খেত থেকে সময়মতো পর্যাপ্ত ফুল পেতে গাছের পরিচর্যায় ব্যস্ত তাঁরা। এই তিন দিবসে কয়েক কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে দিনরাত ফুল ও ফুলগাছের পরিচর্যা করছেন এলাকার ফুলচাষিরা।

গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, কসমসসহ অসংখ্য দেশি-বিদেশি ফুলের যত্ন নিচ্ছেন কৃষকেরা।

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে নানা রঙের ফুল দিয়ে প্রিয়জনের মন রাঙাতে মুখিয়ে আছেন দেশের তরুণ-তরুণীরা।

প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে ফুলই সেরা। মানুষের মনের খোরাক মেটাতে গদখালীতে চাষিরা এখন দিনরাত পরিশ্রম করছেন।

ফুল দেরিতে ফোটানোর জন্য গোলাপের কুঁড়িতে পরিয়ে রাখা হয়েছে ‘ক্যাপ’। ফলে, পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস আর একুশে ফেব্রুয়ারিতে পর্যাপ্ত ফুল বাজারে সরবরাহ দেওয়া নিশ্চিত হবে।

ফুলের রাজধানী হিসেবে অনেক বছর ধরেই খ্যাতি অর্জন করেছে যশোরের গদখালী। কেউ কেউ গদখালীকে ফুলের গ্রামও বলে থাকে।

গদখালীর বিস্তীর্ণ এলাকা পানিসারা, হাড়িয়া, পটুয়াপাড়া, টাওড়া, মাটিকোমরা, বাইসা, কাউরিয়াসহ অসংখ্য গ্রামের মাঠজুড়ে শুধু ফুলের বাগান। বর্ণিল ফুলে মন জুড়িয়ে যায়।

বিস্তীর্ণ মাঠজুড়ে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাসসহ নানা রঙের ফুল। এসব ফুলের চোখধাঁধানো সৌন্দর্য কেবল মানুষের হৃদয়ে অনাবিল প্রশান্তিই আনে না, ফুল চাষ করে উন্নত হয়েছে অনেকের জীবনমান।

গদখালীতে ফুটে থাকা গাঁদা ফুল।
গদখালীতে ফুটে থাকা গাঁদা ফুল।