ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক লাকি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। হাসান তারেক সভাপতি ও লাকি আক্তার সাধারণ সম্পাদক এবং জি এম জিলানী সাংগঠনিক সম্পাদক হয়েছেন। সংগঠনের ৩৬তম কাউন্সিলের মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয় বলে আজ মঙ্গলবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত বছর ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলে স্লোগান-কন্যা হিসেবে ব্যাপক পরিচিতি পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাকি আক্তার।
‘রুখব শিক্ষা-বৈষম্য, সাম্প্রদায়িক-সাম্রাজ্যবাদী আগ্রাসন, গড়বই স্বদেশ মুক্তিযুদ্ধের চেতনায়’ স্লোগানকে সামনে রেখে গত শনিবার শুরু হয়েছিল ছাত্র ইউনিয়নের ৩৬তম জাতীয় সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সম্মেলন উদ্বোধন করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কমিটির অপর সদস্যরা হলেন—সহসভাপতি আবু তারেক, মারুফ বিল্লাহ, জাহিদুল ইসলাম, হাবিব হাসিবুর রহমান, মতিউর রহমান, শহিদুল্লাহ শহীদ, আল আমিন আহমেদ ও মাহমুদ হোসেন। সহকারী সাধারণ সম্পাদক লিটন নন্দী, তন্ময় ধর ও বিধান কুমার বিশ্বাস। কোষাধ্যক্ষ সুমন সেনগুপ্ত, দপ্তর সম্পাদক আল আমিন, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সিয়াম সারোয়ার, স্কুলছাত্র-বিষয়ক সম্পাদক অনিক রায়, বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজউল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক তুহিন কান্তি দাশ, ক্রীড়া সম্পাদক রমেন চক্রবর্তী, সমাজকল্যাণ ও পরিবেশ-বিষয়ক সম্পাদক ইউনা ইসলাম। সদস্য এস এম শুভ, রিয়াজ হোসেন, ফারহান হাবীব, সুকান্ত শীল, প্রেমাংশু মজুমদার, আহসান হাবীব, রাশেদুল হাসান, মিঠুন রায়, সোহেল রানা, আহমেদ আফরোজ, অন্তর চক্রবর্তী, মারুফ আহমেদ খান, আয়াতুল্লাহ খোমেনী, মুশফিক তপু, তাহমিদা আক্তার, আহমেদ পাশা, মাহমুদুল হাসান ও ঋদ্ধ অনিন্দ্য।