ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন ইশতিয়াক আবেদীন

ইশতিয়াক আবেদীন
ইশতিয়াক আবেদীন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন ইশতিয়াক আবেদীন। আগামী দুই বছরের জন্য তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ১৯ আগস্ট এআইইউবির ট্রাস্টি বোর্ডের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইশতিয়াক আবেদীন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এত দিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) কান্ট্রি চ্যাপ্টার কমিটিতেও দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে নিয়োজিত আছেন তিনি। বিজ্ঞপ্তি।