ঢাকা ক্লাবের নতুন প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা

ঢাকা ক্লাব লিমিটেডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা। গত শনিবার অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে তিনি ৪৭৮ ভোট পেয়ে ২০১৫-১৬ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি এসএমপি ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খন্দকার মশিউজ্জামান। তিনি পেয়েছেন ৪০৮ ভোট।

প্রেসিডেন্ট ছাড়াও কার্যকরী পরিষদের ১০ সদস্য হলেন রিয়াজ আহমেদ, আহমেদ আসকারী, ডব্লিউ আলমগীর ভূইয়া, এ এস এম আলী খবির চান, সৈয়দ তাসাদ্দেক হোসেন, এ জে এম এনামুল ইসলাম, নওজিয়া ইসলাম, রেজাউল করিম, এস এম জেড রাজ্জাক ও আবু মুহম্মদ সাদাত।