সোনারগাঁয়ের প্রাচীন জনপদ
সোনারগাঁ নামটি শুনলেই মনে পড়ে বারো ভূঁইয়ার কথা, ঈসা খাঁর কথা। আর মসলিন নামে যে শাড়ি এক সময় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশিদেরও মন জয় করে নিয়েছিল, তারও জন্মস্থান এই সোনারগাঁ। রাজধানী ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে বাংলার ইতিহাস সমৃদ্ধ এই প্রাচীন জনপদ। এটি এক সময় বাংলার রাজধানী হিসেবেই পরিচিত ছিল। কালের বিবর্তনে আজ সোনারগাঁর সেই জৌলুশ নেই। কিন্তু পানাম নগর আর লোকশিল্প জাদুঘরের কোল ঘেঁষে ছড়িয়ে রয়েছে সোনালি অতীতের টুকরো টুকরো স্মৃতি। ছবিগুলো সম্প্রতি তোলা।






