বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি ড. আলাউদ্দিন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৪৫তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়।
স্ট্যান্ডিং কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিষদের বিদায়ী সভাপতি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রুহুল আমিন। মো. আলাউদ্দিন ২০১৩ সালের ৪ মে থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।