বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলসে দ্বিতীয়

প্রথম আলো ডিজিটালের উদ্ভাবনী এই উদ্যোগের স্লোগান ছিল ‘ঘরে বসেই ঘর খুঁজুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে বসে নিজের স্বপ্নের আবাস খোঁজা নিয়ে গত নভেম্বর মাসে প্রথম আলো ডিজিটাল আয়োজন করে ‘অনলাইন আবাসন মেলা’র। চতুর্থবারের মতো আয়োজিত এ মেলার শিরোনাম ছিল ‘ঘরে বসেই ঘর খুঁজুন’। সাত দিনব্যাপী এই অনলাইন মেলায় অংশ নেয় ৪২টি আবাসন প্রতিষ্ঠান। মেলায় প্রদর্শন করা হয় ৫ হাজার ২৫িট ফ্ল্যাট, ২ লাখ ৫ হাজার কাঠা জমি ও ৭ লাখ ৫০ হাজার বর্গফুট বাণিজ্যিক জায়গা। অনলাইন মেলা থেকে প্রকল্প পছন্দ করে সাড়ে তিন হাজারের বেশি গ্রাহক আবাসন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিির্দষ্ট ফ্ল্যাট বা প্লটের জন্য যোগাযোগ করেন। অভিনব এই ডিজিটাল মেলার কৌশলগত অংশীদার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিবিএল সিরামিকস। আর সহযোগিতা করেছে আসবাবের ব্র্যান্ড হাতিল।

গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২–এ ‘বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভারটাইজিং সেলস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে প্রথম আলো ডিজিটালের ‘ঘরে বসেই ঘর খুঁজুন’ প্রকল্পটি। এই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় ক্রোয়েশিয়ার হানজা মিডিয়া এবং তৃতীয় পুরস্কার পায় ভারতের হিন্দুস্তান টাইমস। এই বিভাগে সম্মানজনক স্বীকৃতি পায় ভারতের দ্য হিন্দু, বেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড (টাইমস অব ইন্ডিয়া) এবং জাগরণ প্রকাশন।