রাকিবুল ইসলামের ইন্তেকাল

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা রাকিবুল ইসলাম (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গতকাল রোববার বাদ মাগরিব গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে জানাজা শেষে শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি গ্রামে।
রাকিবুল ইসলাম গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন।
রাকিবুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। বাসস।