রাখের উপবাসে ভক্তরা
কেউ বলেন ‘কার্তিক ব্রত’। কোথাও এ উৎসবের নাম ‘রাখের উপবাস’। অনেকে ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃত প্রদীপ প্রজ্বালন’ উৎসব নামেও জানেন। বলা হয়, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, আর রাজধানীর স্বামীবাগের লোকনাথ আশ্রম। প্রতিবছর ঘটা করে এ উৎসব পালিত হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে এসে জড়ো হন।
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩
৫ / ১৩
৬ / ১৩
৭ / ১৩
৮ / ১৩
৯ / ১৩
১০ / ১৩
১১ / ১৩
১২ / ১৩
১৩ / ১৩