রাষ্ট্রপতি আবুদল হামিদের যোগদান

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের নেতাদের অংশগ্রহণে গত শনিবার সন্ধ্যায় বলিভিয়ার সান্তা ক্রুজ শহরে ‘দ্য কোমেমোরেটিভ সামিট অব জি ৭৭ অ্যান্ড চায়না’ শুরু হয়েছে৷ রাষ্ট্রপতি আবদুল হামিদ শীর্ষ এ সম্মেলনে যোগ দিয়েছেন৷ তিনি সম্মেলনে বিশ্বে দারিদ্র্য নিরসন কর্মসূচি তুলে ধরবেন৷ খবর বাসসের৷
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে বলিভিয়ার প্রেসিডেন্ট জুয়ান ইভো মোরালেস আয়মা জি ৭৭-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে স্থানীয় সময় রাত আটটায় সম্মেলন উদ্বোধন করেন৷ সম্মেলনের প্রতিপাদ্য ‘ফর এ নিউ ওয়ার্ল্ড অর্ডার ফর লিভিং ওয়েল’৷
রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্মেলনস্থলে পৌঁছার পর বলিভিয়ার প্রেসিডেন্ট তাঁকে স্বাগত জানান৷ এ ছাড়াও শীর্ষ এ সম্মেলনে জি ৭৭ ভুক্ত ৩০টিরও বেশি দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী অংশ নিচ্ছেন৷