লিয়াকত আলী বিইউএইচএসের প্রথম উপাচার্য

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসাবিজ্ঞানী লিয়াকত আলী বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের (বিইউএইচএস) প্রথম উপাচার্য নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদ্যপ্রতিষ্ঠিত বিইউএইচএস দেশের স্বাস্থ্য খাতে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। অধ্যাপক লিয়াকত আলী প্রতিষ্ঠালগ্ন থেকেই এর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন। লিয়াকত আলীর জন্ম চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সব্দলপুর গ্রামে। ১৯৯০ সালে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল সেলবায়োলজি বিষয়ে পিএচইডি ডিগ্রি লাভ করেন। এরপর বারডেম হাসপাতালে অধ্যাপনা, গবেষণাকর্ম পরিচালনা এবং গবেষণা অবকাঠামো সৃষ্টিতে আত্মনিয়োগ করেন অধ্যাপক লিয়াকত আলী। বর্তমান পদে যোগদানের আগ পর্যন্ত তিনি বারডেমের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের (বিআইএইচএস) পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।