শিমুলবনে বসন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের লাউরের এলাকার মানিগাঁওয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুলবাগান। সুনামগঞ্জ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে জাদুকাটা নদীর তীরে অবস্থান এই শিমুলবাগানের। চারদিক ধু ধু বালুচর। এই বালুমাটিতেই ১৭ বছর আগে বাদাঘাট (উত্তর) ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান জয়নাল আবেদীন বাণিজ্যিকভাবে শিমুলবাগান গড়ে তোলেন। তিনি মারা যাওয়ার পর তাঁর ছেলে বাগানটির দেখাশোনা করেন। ৩৩ একর জমিতে বর্তমানে ২ হাজার ২৩টি শিমুলগাছ আছে। বসন্তের আগে হাজারো গাছে ফুটে আছে লাখো শিমুল। শিমুলের রঙে রঙিন পুরো এলাকা। এ যেন শিমুলের রাজ্য! শিমুলবাগানের এমন সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এখানে যান পর্যটকেরা।







