শরীয়তপুর জেলার ৮০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা পরিষদ গতকাল সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার। জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এম এ সাত্তার খান। শরীয়তপুর প্রতিনিধি