সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতির সম্মতি
সংবিধানের ষোড়শ সংশোধনী বিলসহ দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পাস হওয়া চারটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মতি জানিয়েছেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিলগুলো হলো: ডিএনএ বিল ২০১৪, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০১৪, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বিল ২০১৪ এবং সংবিধান (ষোড়শ সংশোধন) বিল ২০১৪।