সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধের হুমকি

প্রকৌশল পেশা ধ্বংসের চক্রান্ত, মেধা বিকাশের পথ রুদ্ধ ও প্রকৌশলীদের অবমূল্যায়ন বন্ধ না হলে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধের হুমকি দিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের নেতারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় আইইবি ভবনের সামনে ‘প্রকৌশল পেশা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে বক্তারা এ হুমকি দেন।
আইইবির প্রেসিডেন্ট শামীম-উজ-জামান বসুনিয়ার অভিযোগ, কুচক্রী মহল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের অযৌক্তিক দাবিতে মাঠে নামিয়েছে। ছাত্ররা তাদের দুই দফা দাবি না বুঝেই কুচক্রী মহলের ইশারায় রাস্তায় নেমে ভাঙচুর করছেন। পাশাপাশি একটা মহল অবুঝ ছাত্রদের দাবির সঙ্গে একাত্ম হয়ে প্রকৌশল পেশাকে ধ্বংসের পাঁয়তারা করছে।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আবদুর রউফ, বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব মো. শফিক উদ্দিন, বুয়েট শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।