সামিট মেঘনাঘাট-২: জিই-এর গ্যাস টারবাইন স্থাপন শুরু
ঢাকার অদূরে নির্মাণাধীন সামিট মেঘনাঘাট-২ পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে সামিট প্রকল্পকাল অনুযায়ী গ্যাস টারবাইন সফলভাবে স্থাপন শুরু করেছে, যা ২০২২ সাল নাগাদ চালু হবে। এই প্রকল্প চালু হলে সাত লাখ গৃহস্থালিতে বিদ্যুতের প্রয়োজন মেটাবার সমতুল্য বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।
সামিট গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, এখনো মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের মধ্যে অনেক পিছিয়ে, যদিও বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধির হার এই অঞ্চলে সবচেয়ে বেশি। সামিট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বেগবানে দেশের মানুষের জন্য প্রাথমিক অবকাঠামো নির্মাণ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে প্রথমবারের মতো জিই–এর সর্বাধুনিক এইচএ প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে আশাবাদী।’
জিই–এর দক্ষিণ এশিয়ার গ্যাস পাওয়ারের সিইও দীপেশ নন্দা বলেন, ‘সামিট গ্রুপের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগী হিসেবে থাকতে পেরে জিই গর্বিত। ভবিষ্যতেও জ্বালানি খাতে বিভিন্ন ধরনের সেবা ও সমাধানের মাধ্যমে বাংলাদেশের বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হওয়ার আকাঙ্ক্ষার যাত্রায় সব উন্নয়নের প্রতিবন্ধকতা উত্তরণে সহায়তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ বাংলাদেশে জিই–এর একাধিক শক্তিশালী গ্যাস টারবাইন স্থাপনা রয়েছে, যা সম্মিলিতভাবে প্রায় তিন গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
সামিট মেঘনাঘাট-২ প্রকল্পের বিভিন্ন পর্যায়ে ১ হাজার ১০০–এর বেশি শ্রমিক কাজ করে যাচ্ছেন। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে সবার স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিত করে গ্যাস টারবাইন সংস্থাপনের কাজ চলেছে। বিজ্ঞপ্তি