হাউস অব লর্ডসের স্পিকার ঢাকায় আসছেন কাল

ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে তিনি ঢাকায় আসছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানায়।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী জানান, ব্যারোনেস ডি সুজা একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। এরপর তিনি সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সংসদ ভবন ঘুরে দেখবেন। ওই রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।