হাসামদিয়া গণহত্যা দিবস পালিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার হাসামদিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে শাহ জাফর টেকনিক্যাল কলেজ অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ক্যাম্পাসে স্থাপিত স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে ওই প্রতিষ্ঠানের হলরুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সাংসদ হাফিজ উদ্দিন আহমদ।
অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর ও যুদ্ধকালীন সাবসেক্টর কমান্ডার নুর মোহাম্মদ বাবুল। বক্তারা বলেন, স্বাধীনতার ৪৬ বছর পরও হাসামদিয়ায় গণহত্যা স্মরণে সরকারি উদ্যোগে নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। গণহত্যার শিকার পরিবারকে শহীদ পরিবারের স্বীকৃতি দেওয়া হয়নি।