২১ জেলা ও দায়রা জজের পদোন্নতি
২১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সম পর্যায়ের কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে সরকার এই পদোন্নতি ও পদায়ন করেছে।
পদোন্নতি পাওয়া জেলা জজদের মধ্যে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহফুজার রহমানকে কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আমজাদ হোসেনকে রাজশাহীর শ্রম আদালতের চেয়ারম্যান; ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম মো. আলী আকবরকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেনকে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. জাকির হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; নেত্রকোনার মুখ্য বিচারিক হাকিম মো. হারুনুর রশিদকে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওবায়দুল হামিদ মো. ইলিয়াস হোসাইনকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; রাজশাহীর মুখ্য মহানগর হাকিম মো. শাহেনুরকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব বাসু দেব রায়কে ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৩-এর বিশেষ জজ; গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. বজলুর রহমানকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম এ কে এম আবুল কাসেমকে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম হোসনে আরা বেগমকে ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-২-এর বিশেষ জজ; জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম মো. আকতার-উল-আলমকে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; ভোলার মুখ্য বিচারিক হাকিম রোকসানা পারভীনকে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ আমির উদ্দিনকে ময়মনসিংহের বিশেষ জজ; বান্দরবানের মুখ্য বিচারিক হাকিম রমণী রঞ্জন চাকমাকে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক বেগম শামীম আহম্মদকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; ঢাকার ২য় কোর্ট অব সেটেলমেন্টের সদস্য কাজী শাহিনা নিগারকে প্রেষণে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান; আইন ও বিচার বিভাগের উপসচিব অরূপ কুমার গোস্বামীকে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং আইন ও বিচার বিভাগের উপ-সচিব মো. ফজলুল হককে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ছয়জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সম পর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়াকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব; টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম মো. আকবর আলী শেখ ও নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম উম্মে কুলসুমকে প্রেষণে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব; ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামানকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক; সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুর রব হাওলাদারকে ভোলার মুখ্য বিচারিক হাকিম এবং ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতারকে প্রেষণে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক পদে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।