গাজীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ এলাকায় গতকাল রোববার দুুপুরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম মো. সুজন ওরফে টোকাই সুজন (২৫)। তিনি গাজীপুর সদর উপজেলার ছোট দেওড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ আক্কাস মার্কেটের দক্ষিণ পাশের একটি রাস্তা দিয়ে গতকাল রোববার বেলা সোয়া একটার দিকে সুজন হেঁটে যাচ্ছিলেন। ওই সময় অজ্ঞাত তিন যুবক তাঁর গতিরোধ করে। পরে তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপর ওই তিন যুবক একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানাধীন পুুবাইল ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। সুজন গাজীপুর সদর উপজেলার সাহাপাড়ায় বসবাস করতেন।