...হত্যার দায়ে ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা রওশন আরাকে (৫৬) হত্যার দায়ে মো. রায়হানকে (৩৬) মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।রায়হান বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া (বাথই) গ্রামের আবদুর রহমান ওরফে বাচ্চুর ছেলে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৭ জুলাই সকাল সাড়ে আটটার দিকে রায়হান তাঁর মা রওশন আরার কাছে বাড়ি নির্মাণের জন্য কিছু জমি দাবি করেন। তাঁর মা জমি দিতে অস্বীকার করলে রায়হান তাঁর বাবাকে কিল-ঘুসি মারতে থাকেন। এ সময় তাঁর মা তাঁর বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে রায়হান তাঁর মাকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে তাঁর মা মারা যান। তাঁর বোন রাবেয়া বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এ ব্যাপারে রাবেয়া বেগম বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা করেন।