সারা দেশের অবশিষ্ট ২২টি জেলার উৎসব স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ জুলাই, বৃহস্পতিবার থেকে ২৪ জুলাই পর্যন্ত সারা দেশে অবশিষ্ট ২২টি জেলায় পূর্বনির্ধারিত শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা আয়োজন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সংবর্ধনা স্থগিত জেলাগুলো হলো নাটোর, নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, সিলেট, সাতক্ষীরা, বরিশাল, ফেনী, সুনামগঞ্জ, যশোর, পটুয়াখালী, চাঁদপুর, লালমনিরহাট, বরগুনা, শরীয়তপুর, কুড়িগ্রাম, পিরোজপুর, মাদারীপুর, মাগুরা, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঝিনাইদহ। শিগগিরই এসব জেলার সংবর্ধনা অনুষ্ঠানের নতুন তারিখ শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

গত ২৫ জুন থেকে সারা দেশের ৬৪টি জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব শুরু হয়।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় আছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।