বিমানবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। আজ শনিবার দেশে প্রত্যাবর্তন করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিমানবাহিনীর প্রধান ১৪ অক্টোবর সস্ত্রীক এবং একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।