শুভ সকাল। আজ বুধবার। আগের দিনের মতো গতকাল মঙ্গলবারও আলোচিত খবরগুলোর মধ্যে ছিল র্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনাটি। সেই কর্মকর্তা বললেন, ‘মেয়েটি হ্যাকারের ফাঁদে পড়েছিল’ খবরটি ছিল সর্বাধিক পঠিতগুলোর একটি। এ তালিকায় আরও ছিল ‘সৌদিতে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনা, আট বাংলাদেশি নিহত’ খবরটি। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সেই পরিচালক এনামুল হক বললেন, ‘মেয়েটি হ্যাকারের ফাঁদে পড়েছিল। তার মৃত্যুতে আমি শকড।’ র্যাবের হেফাজতে মারা যাওয়া নওগাঁর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। বিস্তারিত
সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে বাস দুর্ঘটনায় আট বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিস্তারিত
ঢাকায় অভিজাত এলাকার তালিকা করলে শীর্ষস্থানে থাকবে গুলশান। যেখানে বসবাস করেন সমাজের বিত্তবানদের একাংশ। সেই সংখ্যাটি বছর বছর বাড়ছে। তার কারণ, প্রতিবছরই গুলশানে অভিজাত অ্যাপার্টমেন্টের সংখ্যা বাড়ছে। সঙ্গে দামও। এত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন কারা? বিস্তারিত
লিওনেল মেসির দলবদল নিয়ে আলোচনা এখন তুঙ্গে। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন, নাকি ক্লাব বদলে অন্য কোথাও নতুন ঠিকানা খুঁজে নেবেন, তা নিয়ে চলছে জল্পনা–কল্পনা। চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বিদায় এবং ক্লাব সমর্থকদের দুয়োর পর থেকে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনের পালে বেশ হাওয়া লেগেছে। বিস্তারিত
‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে।’ সম্প্রতি অভিনয়শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন নাট্যজন মামুনুর রশীদ। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিস্তারিত