ডুসাবের নতুন কমিটির সভাপতি সুপ্রিম সম্পাদক মুনতাসির
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার (ডুসাব) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী সুপ্রিম আহমেদ। সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ সেশনের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মুনতাসির মাহমুদ।
কমিটিতে সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ মেহেদী হাসান ও আশরাফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাইমুর রহমান। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হৃদয় ভূঁইয়া। অর্থ সম্পাদক পদে হাদি উল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক ও সৃজনশীল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে নিজেদের অবস্থান তুলে ধরে সংগঠনটি।