রূপালী ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালিত
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৩ উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রথমবারের মতো আর্থিক সাক্ষরতা দিবস কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।
সোমবার দিবসটি উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বাড়ানো, আমানত, ঋণ, অভিযোগ নিষ্পত্তি ও আমানত সুরক্ষার মতো বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক নানা ব্যানার ও ফেস্টুন হাতে কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ নেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীরসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেশব্যাপী ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখায়ও দিবসটি উদ্যাপিত হয়েছে। বিজ্ঞপ্তি