নিউইয়র্কে মোমেনকে নৈশভোজের আমন্ত্রণ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ডানে) ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে নিউইয়র্কে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে নৈশভোজের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় হাইকমিশনার জানান, চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হবে। অধিবেশনের ফাঁকে ২২ সেপ্টেম্বর একটি নৈশভোজের আয়োজন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওই নৈশভোজে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন এ কে আব্দুল মোমেন।