সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

১

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

অধ্যাপক রবার্ট ই হল ও অধ্যাপক মাইকেল উডফোর্ড

২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যষ্টিক অর্থনীতির ভূমিকা নিয়ে গবেষণা করার স্বীকৃতি হিসেবে তাঁরা এ পুরস্কার পেয়েছেন। বিস্তারিত পড়ুন...

২

ফেরদৌসী আহমেদের পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন
ফাইল ছবি: বাসস

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

৩

আহসান মঞ্জিলে ৫টি সিন্দুক, ২টি খোলা হয়েছিল, ৩টিতে কী আছে জানে না কেউ

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল
ছবি: নাজমুল হক

ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিল এখন জাদুঘর। সেখানকার ৯ নম্বর গ্যালারিতে রাখা আছে নবাববাড়ির পাঁচটি লোহার সিন্দুক। একসময় সিন্দুকগুলো নবাব পরিবারের কেন্দ্রীয় ভল্ট বা ব্যক্তিগত কোষাগার হিসেবে ব্যবহৃত হতো। বিস্তারিত পড়ুন...

৪

বিমানবন্দরে হুতিদের হামলার পর রিয়াদের আকাশ ফাঁকা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের স্যাটেলাইট চিত্র। ১১ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের প্রাণঘাতী হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ আজ সোমবার প্রায় ফাঁকা দেখা গেছে। উড়োজাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এভিয়েশন অ্যানালিটিকস ফার্ম সিরিয়ামের হিসাবে, আজ রিয়াদের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হয়ে থাকতে পারে। বিস্তারিত পড়ুন...

৫

আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির

শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন জেইন মেরি
কোলাজ

ভারতের মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন অভিনেতা আমির খানের চাচাতো ভাইয়ের মেয়ে জেইন মেরি। গত শনিবার বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। বিস্তারিত পড়ুন...