ছবি বা শর্ট ভিডিও পাঠিয়ে জিতে নিন বিমান টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনাম দেখে চোখ ছানাবড়া হলেও এমন সুযোগ পেতে পারেন আপনিও!
সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ এখন কাতারে। বর্ণিল সাজে সাজানো হয়েছে কাতারের স্টেডিয়াম ও আশপাশের স্থানগুলো। বিশ্বকাপ উপভোগ করার জন্য ইতিমধ্যে সারা বিশ্ব থেকে কাতারে জড়ো হয়েছেন ফুটবলের ভক্ত–অনুরাগীরা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। বিশ্বকাপের উন্মাদনা আর আনন্দ–উল্লাস ভাগাভাগি করে নেওয়াই সবার মূল লক্ষ্য। স্টেডিয়ামগুলোতে খেলার সময় মাঠে ঘাম ঝরবে প্রিয় তারকার। কিন্তু কাতারের বিভিন্ন স্টেডিয়াম নির্মাণের শুরু থেকেই মিশে আছে বাংলাদেশি শ্রমিকদের শ্রম আর ঘাম ঝরানোর গল্প। তাই বলাই যায়, বিশ্বকাপের আমেজের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশিদের অবদান–অনুভূতিও।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নানা আয়োজন করেছে প্রথম আলো ডটকম। সেসবের মধ্যে উল্লেখযোগ্য ‘বিকাশ ফ্যান-টাস্টিক বিশ্বকাপ’। কাতারে অবস্থানরত বাংলাদেশি ফুটবল–ফ্যানরা অংশ নিতে পারবেন এই আয়োজনে। বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের ভেতর–বাইরে অথবা কাতারের বিভিন্ন জায়গা থেকে পাঠাতে হবে বিশ্বকাপ উদ্‌যাপনের নানা মুহূর্তের ছবি বা শর্ট ভিডিও। যেগুলো থাকবে একটি মাইক্রোসাইটে।

প্রতিদিন একজন বিজয়ী পাবেন বিকাশের সৌজন্যে দুই হাজার টাকা, যা বাংলাদেশে থাকা তাঁর স্বজনের মোবাইলে পাঠানো হবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে প্রথম আলোর ফেসবুক পেজে।

আয়োজন শেষে প্রতিদিনের বিজয়ীদের পাঠানো ছবি ও শর্ট ভিডিও থেকে বিচারকদের রায়ে মেগা পুরস্কার হিসেবে একজন পাবেন কাতার–ঢাকা–কাতার বিমান টিকিট।

‘বিকাশ ফ্যান–টাস্টিক বিশ্বকাপে’ অংশগ্রহণের নিয়ম

• শুধু কাতারে অবস্থানরত বাংলাদেশিরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
• ধারণকৃত ছবি বা শর্ট ভিডিও পাঠাতে হবে [email protected] মেইলে অথবা www.bkashfantasticwc.pro মাইক্রোসাইটে।

• ছবি বা শর্ট ভিডিও পাঠানোর সময় অবশ্যই নিজের নাম ও ছবি, ফোন নম্বর এবং ই–মেইল আইডি দিতে হবে।

উল্লেখ্য, ক্যাম্পেইনটি চলবে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
তো, প্রিয় কাতারে থাকা বাংলাদেশি ফুটবল–ভক্তরা, অংশ নিন এই আয়োজনে, বিশ্বকাপের আনন্দকে করে তুলুন ফ্যান–টাস্টিক!