‘সার্কেল’–এর মেগা প্রাইজ ক্যাম্পেইন
আইফোন ১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক
গ্রাহকদের জন্য ‘মেগা প্রাইজ ক্যাম্পেইন’ চালু করেছে টেলিকম অপারেটর ‘সার্কেল’। ক্যাম্পেইনটির আওতায় নির্ধারিত ডেটা, মিনিট ও কম্বো প্যাক কিনে গ্রাহকেরা প্রতি ঘণ্টায় ও প্রতিদিন বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন।
ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী ৩০০ টাকা বা তার বেশি মূল্যের নির্ধারিত প্যাক কিনলে প্রতি ঘণ্টায় পাঁচজন গ্রাহক সুযোগ পাবেন ইয়ারফোন জেতার। এর পাশাপাশি রয়েছে দৈনিক মেগা প্রাইজ। একজন গ্রাহক কোনো একদিনে সর্বমোট দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের নির্ধারিত প্যাক কিনলে ‘দৈনিক পুরস্কার’–এর জন্য বিবেচিত হবেন।
মেগা প্রাইজ ক্যাম্পেইনটি সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়েছে। শর্ত সাপেক্ষে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সার্কেলের কার্যক্রমটি চলমান থাকবে।
দৈনিক পুরস্কারের মধ্যে রয়েছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, ভিডিও গেম ডিভাইস প্লেস্টেশন ৫ (পিএস৫), কক্সবাজার ট্রিপ ভাউচার, আড়ংয়ের ১০ হাজার টাকার ভাউচার এবং স্মার্ট ওয়াচ।
গ্রাহকদের নিয়মিত টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বাড়তি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুজিত কুমার জিতেছেন ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’, ঢাকার বনশ্রীর সুমাইয়া অবনী জিতেছেন ‘প্লেস্টেশন ৫’, শাহবাগের মো. দাউদুল ইসলাম জিতেছেন কক্সবাজার ট্রিপ ভাউচার, কেরানীগঞ্জের আমিনুল ইসলাম জিতেছেন আড়ংয়ের ১০ হাজার টাকার ভাউচার এবং ঢাকা ক্যান্টনমেন্টের মুক্তাদির খান রোজেল জিতেছেন স্মার্ট ওয়াচ।