জাতির পিতার সমাধিতে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। গোপালগঞ্জ, ৫ আগস্ট
ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক ও জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমান, ঢাকার মহানগর দায়রা জজ আছাদুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম প্রমুখ বিচারকেরা।