আইসি ডিজাইন নিয়ে ইউআইইউতে প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) লেআউট ডিজাইন খাতে সুদক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ)।
গত সোম ও মঙ্গলবার ইউআইইউর ক্যাম্পাসে ‘প্রফেশনাল ভিএলএসআই ট্রেইনিং’ শিরোনামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার উদ্যোক্তা ছিল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ভিএলএসআই ট্রেইনিং একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও ইমেরিটাস অধ্যাপক এম রিজওয়ান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।