১ কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার, সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীকে জামিন দিতে ১ কোটি টাকা চেয়েছিলেন তাঁর পরিবারের কাছে। প্রথম আলো ও নেত্র নিউজের সংগ্রহ করা হোয়াটসঅ্যাপ অডিও রেকর্ডিংয়ে এ তথ্য উঠে এসেছে। সাইমুম রেজা অগ্রিম ১০ লাখ টাকাও চেয়েছিলেন। অভিযোগ জানার পর তৎকালীন চিফ প্রসিকিউটর তাকে মামলা থেকে সরান।