অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে কাস্টমসের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে কাস্টমসের এক সাবেক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তা হলেন কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তাঁর স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানম।

আজ সোমবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন।

সবুজ হোসেন প্রথম আলোকে বলেন, সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তাঁর স্ত্রীকে আসামি করে একটি মামলা করা হয়। আরেকটিতে আবদুল বারিককে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে আবদুল বারিক ও তাঁর স্ত্রীকে সম্পদ বিবরণী জমা দিতে বলে দুদক। পরে তাঁরা দুজনই বিবরণী জমা দেন। কিন্তু যাচাই-বাছাইয়ের পর দুদক জানতে পারে, কাস্টমস কর্মকর্তার স্ত্রী ১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ সম্পদের মালিক। গৃহিণী হয়েও স্বামীর অবৈধ আয়ে এসব সম্পদের মালিক হন তিনি। অপর দিকে আবদুল বারিক ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।