১২টা পর্যন্ত ৩২৭৮৯ কেন্দ্রে ভোটহার ৩২.৮৮: ইসি

নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব

সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রের হিসাবে ভোট পড়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। আজ বেলা একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।