শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, আবহাওয়া, বিদ্যুৎ বিভ্রাটসহ নানা বিষয় নিয়ে আজ একাধিক প্রতিবেদন আছে। এর মধ্যে নির্বাচনকালীন সরকার নিয়ে একটি প্রতিবেদনে আজ ব্যাপক পাঠক সাড়া পাওয়া গেছে। দেশের কয়লাভিত্তিক বড় দুটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নিয়ে সৃষ্ট সমস্যার সংবাদেও পাঠকের আগ্রহ ছিল। এ ছাড়া ক্রীড়া, বিনোদন, আন্তর্জাতিক বিষয়ে একাধিক প্রতিবেদন আছে আজ। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
নির্বাচনে আসার ঘোষণা দিলে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে রাখার বিষয়টি বিবেচনা করতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিস্তারিত পড়ুন...
তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো কম চালানো হচ্ছে। আবার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও পুরোদমে চালানো যাচ্ছে না। এর মধ্যে হঠাৎ রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বিস্তারিত পড়ুন...
নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। সে সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।’ তবে সেই সূত্র কোনো ক্লাবের নাম প্রকাশ করেননি। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত পড়ুন...
শাকিব খানের সঙ্গে গেল ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর মতো সুপারহিট ছবির অংশ হয়েও ‘প্রিয়তমা’ ছবিতে বুবলী না থাকায়, দুজনের সম্পর্কে ফাটলের ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে উঠছে। তাহলে কি শাকিবের বিপরীতে আর দেখা যাবে না বুবলীকে। বিস্তারিত পড়ুন...