জুরাইনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইন এলাকায় আজ শুক্রবার সকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন ওরফে তরুণ (২০)।
আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে সকাল ৬টার পর জুরাইনের খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে ছাত্রলীগের পাঁচ-ছয়জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন মোটরসাইকেল টহল দল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।