বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার আবেদন এখন অনলাইনে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরফাইল ছবি

বিদেশি ভ্রমণকারীরা এখন বাংলাদেশের ‘অন অ্যারাইভাল ভিসা’ ও ট্রানজিট ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। গতকাল বুধবার এই পরিষেবা পুরোদমে চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ জানায়, এখন থেকে যেসব বিদেশি যাত্রী বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট ভিসা নিতে চান, তাঁরা অনলাইনেই আবেদন করতে পারবেন। একটি কিউআর কোড স্ক্যান করে ভ্রমণকারীরা নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে অন অ্যারাইভাল ভিসার আবেদন ফরম পূরণ করতে পারবেন।

নতুন এই ব্যবস্থায় বিদেশি ভ্রমণকারীরা বাংলাদেশে আসার আগেই ভিসার জন্য প্রয়োজনীয় আবেদন করতে পারবেন। ফলে বিমানবন্দরে এসে ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে তাঁদের সময় কম লাগবে। শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওয়েবসাইটেও অন অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করার ব্যবস্থা চালুর তথ্য দেওয়া হয়েছে।