আশা ইউনিভার্সিটিতে দিনব্যাপী হেলথ ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন করল রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল শনিবার রাজধানীতে আশা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। হেলথ ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. ইকবাল খান চৌধুরী।
হেলথ ক্যাম্পে বিনা মূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও দাঁতের পরীক্ষা করা হয়। এ ছাড়া ফিজিওথেরাপি ও পুষ্টি বিষয়ে দেওয়া হয় বিভিন্ন পরামর্শ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা হেলথ ক্যাম্পে অংশ নিয়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।