কনকা ও হাইকোর ‘ঘষা দিলেই গোল্ড’ ক্যাম্পেইন শুরু
বিশ্বের অন্যতম ব্র্যান্ড কনকা ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী ইলেক্ট্রো মার্ট গ্রুপ বিশেষ প্রচারণা কার্যক্রম শুরু করেছে। ‘ঘষা দিলেই গোল্ড’ নামের কার্যক্রমটি চলবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর পেরিয়ে আগামী ঈদ অর্থাৎ পবিত্র ঈদুল আজহা পর্যন্ত।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমটির উদ্বোধন ঘোষণা করা হয়।
কার্যক্রম চলাকালে খুচরা ক্রেতারা কনকা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন ক্রয় করলে একটি স্ক্র্যাচকার্ড পাবেন, যা ঘষা দিলেই পাবেন স্বর্ণালংকার অথবা নগদ টাকাসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
অনুষ্ঠানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন কনকার ইলেকট্রনিকস সামগ্রী সহজলভ্য। যার সব কৃতিত্ব কনকার পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাঁদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থার। শিগগিরই বাজারে নতুন মডেলের কনকা ও হাইকো রেফ্রিজারেটর ও ফ্রিজার সংযোজন হতে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজসহ অন্য কর্মকর্তারা।