সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। আজ দেশের রাজনীতির একাধিক বিশেষ সংবাদ প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। সেগুলোতে পাঠকের সাড়াও পাওয়া গেছে যথেষ্ট। আন্তর্জাতিক খবরের ক্ষেত্রে রাশিয়া–ইউক্রেন যুদ্ধসহ একাধিক প্রতিবেদন আছে। দেশে হীরার বাজার নিয়ে একটি আকর্ষণীয় প্রতিবেদন আছে। এ ছাড়া আছে বিনোদন, ক্রীড়াজগতের নানা খবর। সন্ধ্যার অবসরে পড়ুন আজ প্রকাশিত আলোচিত পাঁচ খবর।

খালেদার রাজনীতির প্রশ্নে আওয়ামী লীগের ‘কৌশল’, বিএনপি মনে করে ‘ফাঁদ’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

কোনো ‘দুরভিসন্ধি’ ছাড়া মন্ত্রীরা একের পর এক বিএনপির নেত্রী খালেদা জিয়ার রাজনীতি করা না করার প্রশ্নে কথা বলছেন, সেটা বিশ্বাস করছে না বিএনপি। সে জন্য দলটি বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সরকারের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। বিস্তারিত পড়ুন...

রহস্যঘেরা দেশের হীরার বাজার

দেশে হীরার খনি নেই। উৎপাদনও হয় না। আমদানি ছাড়া এই রত্নের বেচাকেনা পাঁচ হাজার কোটি টাকায় উন্নীত হওয়ায় হীরার বাজার ঘিরে রহস্য তৈরি হয়েছে। বিস্তারিত পড়ুন...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের শান্তি প্রস্তাব যে কারণে খারিজ হলো

চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং যখন ইউরোপ সফর করছেন, সে সময় বেইজিংয়ের পক্ষ থেকে ১২ দফা শান্তি পরিকল্পনা উত্থাপন করা হলো
ছবি : রয়টার্স

চীনের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র পিপলস ডেইলির অন্তর্ভুক্ত ট্যাবলয়েড দ্য গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, ‘যুদ্ধের গতিপ্রকৃতি কোন দিকে যাবে, তার বেশির ভাগটাই নির্ভর করে বিবদমান দুই পক্ষ সংঘাতের শান্তিপূর্ণভাবে সমাধানের কতটা ইচ্ছা পোষণ করে।’ বিস্তারিত পড়ুন...

১০ রানে অলআউট, টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোরের বিশ্ব রেকর্ড

আইল অব ম্যানকে মাত্র ১০ রানে গুটিয়ে দিয়ে বিশ্ব রেকর্ড করেছে স্পেন
ছবি : টুইটার

কোনো পাড়া বা মহল্লার খেলা নয়। বয়সভিত্তিক ক্রিকেটের কোনো ম্যাচও ছিল না এটা। ম্যাচটি ছিল একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সেই ম্যাচেই কিনা ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। বিস্তারিত পড়ুন...

‘হয় বিষয়টি সহজ অথবা অসম্ভব’

‘হয় বিষয়টি সহজ অথবা অসম্ভব’, সালভাদোর দালির এ উক্তিটি শেয়ার করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
ফেসবুক থেকে নেওয়া

নিয়মিতই ফেসবুকে ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময়ই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প। বিস্তারিত পড়ুন...