রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার সন্ধ্যায়, বঙ্গভবনের দরবার হলেছবি: রয়টার্স

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

আরও পড়ুন

গতকাল শনিবার রাতে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

মির্জা ফখরুল ইসলাম গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হয়। বর্ষীয়ান এই রাজনীতিবিদকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

আরও পড়ুন