২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সব মিলিয়ে ছুটি থাকবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।