সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

১

শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে অন্য রকম পরিস্থিতি হতো: দীনেশ ত্রিবেদী

বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬–এর কর্ম অধিবেশনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে
ছবি: প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। আমরা যদি তাঁকে অবতরণের অনুমতি না দিতাম, তবে একদম অন্য রকম এক পরিস্থিতির সৃষ্টি হতো।’ বিস্তারিত পড়ুন...

২

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ট্রাম্পের আয়োজনে নৈশভোজে অংশ নেন তাঁরা। আজ শনিবার ছবিটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ শনিবার ছবিটি প্রকাশ করা হয়। বিস্তারিত পড়ুন...

৩

এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি: রয়টার্স

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে নিউইয়র্কে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সম্পর্কে খোলামেলা সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ’ নিয়ে ভারতের উদ্বেগের প্রতি যুক্তরাষ্ট্র সংবেদনশীলতার পরিচয় দেয়নি। দেশটি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। বিস্তারিত পড়ুন...

৪

এশিয়ান গেমস থেকে লিটনরা খালি হাতে ফেরায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন মোহাম্মদ সালাহউদ্দীন
শামসুল হক

সোনা জয়ের প্রত্যাশায় আইচি-নাগোয়ার এশিয়ান গেমস খেলতে গিয়েছিল ছেলেদের বাংলাদেশ ক্রিকেট দল। ফিরতে হচ্ছে খালি হাতে। এর আগে যে তিনবার বাংলাদেশ দল এশিয়ান গেমস ক্রিকেটে খেলেছে, প্রতিবারই পদক নিয়ে ফিরেছে—২০১০ সালে প্রথমবার তো জিতেছিল সোনাও। বিস্তারিত পড়ুন...

৫

মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

স্বরা ভাস্কর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বলিউডে কাজের শুরুতেই নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে স্বরা ভাস্করকে। অভিনয়জীবনের শুরুর দিকের এমনই একটি অস্বস্তিকর ঘটনার কথা সম্প্রতি জানিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি, ‘তনু ওয়েডস মনু’ সফল হওয়ার পর একটি ছবির শুটিংয়ে এক পরিচালক তাঁর সঙ্গে অনুচিত আচরণ করেছিলেন। বিস্তারিত পড়ুন...