শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন গতকাল সোমবার শপথ নেন। বঙ্গভবনে আজ তাঁকে প্রথম গার্ড অব অনার প্রদান করা হয়। আজ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একাধিক প্রতিবেদন আছে প্রথম আলোয়। জনতা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদনে পাঠকের যথেষ্ট আগ্রহ লক্ষ করা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল রাতে ছড়িয়ে পড়েছিল গ্যাসের গন্ধ। এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদন আছে আজ প্রথম আলোয়। এ ছাড়া আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন আজ প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
স্বাধীন বাংলাদেশ ১৬ জন রাষ্ট্রপতি দেখেছে। এর মধ্যে দুজন রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাঁদের হত্যার ঘটনা ঘটেছে। কেউ কেউ দায়িত্ব পালন করেন স্বল্প সময়ের জন্য, ছিলেন অস্থায়ীও। অনেকে একাধিকবার রাষ্ট্রপতি পদে আসীন হয়েছেন। মেয়াদ শেষের আগেই পদ ছাড়তে বাধ্য হয়েছেন কেউ কেউ। বিস্তারিত পড়ুন...
ব্যাংকটির ঋণ বেড়ে হয়েছে ৮৫ হাজার ২০৬ কোটি টাকা, আর খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৮৭ কোটি টাকা। অর্থাৎ গত সাড়ে পাঁচ বছরে ঋণ বিতরণ ও খেলাপি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বয়সের কারণে আব্দুছ ছালাম আজাদ এবার অবসরে যাবেন। বিস্তারিত পড়ুন...
তিতাস কর্তৃপক্ষ বলছে, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় বাসাবাড়ির সরবরাহ লাইনের ছিদ্র দিয়ে এই গন্ধ ছড়িয়ে পড়ে। পরে গ্যাসের চাপ কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করা হলেও বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ লাইনের এসব ছিদ্র বড় ঝুঁকি তৈরি করেছে। বিস্তারিত পড়ুন...
ক্রিজে মার্ক চ্যাপম্যানের সঙ্গে তখন সবে ব্যাটিংয়ে নেমেছেন জিমি নিশাম। এরপর স্বীকৃত ব্যাটসম্যান বলতে ছিলেন শুধু রাচিন রবীন্দ্র। শাহিন আফ্রিদি-হারিস রউফদের তখনো একাধিক ওভার করা বাকি। এ অবস্থায় ক্রিকেট কম বোঝা মানুষটিরও পাকিস্তানের পক্ষে বাজি ধরার কথা। বিস্তারিত পড়ুন...
২০২০ সালে তিনি জিতেছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট। মুকুট জেতার আগেই অভিনয় করে এসেছিলেন বলিউডের সিনেমায়। তিনি বাংলাদেশি মডেল তানজিয়া মিথিলা। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার পর পেশা হিসেবে বেছে নেননি অভিনয়কে। পেশা হিসেবে বেছে নিয়েছেন মডেলিং। বিস্তারিত পড়ুন...