বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে সেরা রিটেইলার স্বীকৃতি পেল ‘টাইম জোন’
বাংলাদেশ রিটেইল খাতে নতুন স্বীকৃতি অর্জন করেছে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের অথরাইজড ঘড়ির রিটেইল চেইন ব্র্যান্ড ‘টাইম জোন’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত তৃতীয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘বেস্ট রিটেইলার (জুয়েলারি) ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর একটি হোটেলে গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। কল্লোল গ্রুপ অব কোম্পানিজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন, রিটেইল খাতে উদ্ভাবন, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের।
টাইম জোনের এই অর্জন ব্যতিক্রমী গ্রাহকসেবা কার্যক্রম, বিপণন কৌশল, প্রশিক্ষিত টেকনিশিয়ান এবং নিজস্ব সার্ভিস সেন্টারে বিক্রয়োত্তর সেবা-সুবিধা প্রধান করে দেশজুড়ে গ্রাহকদের মাঝে আলাদা একটি ইমেজ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস দেশের রিটেইল খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বাণিজ্যকে আধুনিকায়ন, গ্রাহককেন্দ্রিক সেবা, নতুন উদ্ভাবন ও খুচরা খাতে ইতিবাচক প্রভাব ফেলছে এমন প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।
এ বছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরাম যৌথভাবে ২৬টি ক্যাটাগরিতে মোট ৬৪টি উদ্যোগকে পুরস্কৃত করে।